রেডিমেড গার্মেন্টস ইউনিট তালিকাভুক্তকরণ এবং নবায়ন
রেডিমেড গার্মেন্টস ও টেক্সটাইল পণ্য প্রস্তুতকারক- রপ্তানিকারকদের রপ্তানী উন্নয়ন ব্যুরোর রেজিষ্ট্রেশন নিতে হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় ধাপসমূহ হচ্ছেঃ
ধাপ-১ ইপিবি রেজিষ্ট্রেশন সেল থেকে ফরম সংগ্রহ করুন
ধাপ-২ পে-অর্ডারের মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি প্রদান করুন।
ধাপ-৩ প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন জমা দিন।
প্রয়োজনীয় কাগজপত্র :
১. আবেদনপত্র ক্রয়ের রশিদ।
২. জমি/দালান কোঠার মালিকানা/ভাড়ার প্রমাণপত্র।
৩. যন্ত্রপাতি/সরঞ্জামাদি ক্রয়ের রশীদ, ঋণপত্র/ইনভয়েস ইত্যাদি।
৪. কারখানার হালনাগাদ ট্রেড লাইসেন্স।
৫. উদ্যোক্তার জাতীয়তার সনদপত্র।
৬. ঋণে স্থাপিত প্রতিষ্ঠানের বেলায় প্রকল্প/সমীক্ষার প্রতিবেদন।
৭. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো- ১ কপি।
ধাপ-৪ রপ্তানী উন্নয়ন ব্যুরো থেকে ফ্যাক্টরী ইন্সপেকশন।
ধাপ-৫ রেজিষ্ট্রেশন গ্রহণ।
ফিঃ ইপিবির অনুক‚লে ৩,০০০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট।
নবায়ন ফিঃ ইপিবির অনুক‚লে ২,০০০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (ডিসেম্বরের শেষে)।
বিস্তারিত তথ্যের জন্যঃ
রেডিমেড গার্মেন্টস ইউনিট তালিকাভুক্তকরণ এবং নবায়ন শাখা
রপ্তানী উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন (৩য়, ৪র্থ ও ১০ম তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোনঃ ৯১৪৪৮২২-৪, ৮১৮৫১৬৩১ (মেলা), ৯৫৫৯৯৪৯ (টেক্সটাইল), ফ্যাক্সঃ ৯১১৯৫৩১ (সাধারণ)