কোম্পানির রেজিষ্ট্রেশন (পাবলিক বা প্রাইভেট লিমিটেড)

কোম্পানির রেজিষ্ট্রেশন (পাবলিক বা প্রাইভেট লিমিটেড)

যদি পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানিভিত্তিতে ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন, তখন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিতে গিয়ে প্রথমে আপনার প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র নিতে হবে।

নামের ছাড়পত্রঃ

ধাপ-১    রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস এর অফিসে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নামের ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে।

ধাপ-২   নির্দিষ্ট ব্যাংকে নামের ছাড়পত্রের ফি জমা দিতে হবে।

ধাপ-৩  নামের ছাড়পত্রের আবেদন এবং ফি প্রাপ্তি সাপেক্ষে রেজিষ্টার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস নতুন প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র প্রদান করবে (যদি এই নামে পূর্বে কোন ছাড়পত্র প্রদান না করা হয়ে থাকে)।

ধাপ-৪   নামের ছাড়পত্র ইস্যুর তারিখ হতে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ের মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করতে হবে।

রেজিষ্ট্রেশনঃ

ধাপ-১    নামের ছাড়পত্র পাবার পর প্রয়োজনীয় কাগজপত্র, নির্ধারিত ফরম ও সিডিউল এবং প্রযোজ্য ফি সহ রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে আবেদনকারীকে

              (ক) মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব এসোসিয়েশন তৈরী করতে হবে;

              (খ) ওয়েবসাইটের মাধ্যমে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করতে হবে;

              (গ) নির্দিষ্ট ব্যাংক রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে।

 

ধাপ-২   রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস নি¤েœর বিষয়াদির উপর সন্তুষ্টি সাপেক্ষে সার্টিফিকেট অব ইনকরপোরেশন ইস্যু করে থাকে

              (ক) প্রস্তাবিত নামের ছাড়পত্র প্রাপ্তি;

              (খ) নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন;

              (গ) মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব এসোসিয়েশন, নির্ধারিত ফরম, সিডিউল ইত্যাদি তৈরী এবং জমা;

              (ঘ) আবেদন ফি জমা।

 

ধাপ-৩   প্রাইভেট ও পাবলিক কোম্পানী রেজিষ্ট্রেশন করার প্রক্রিয়াঃ

              (ক)        রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস এর হোম পেজের রেজিষ্ট্রেশন হেডিং এর আওতায় ক্লীক করতে হবে;

              (খ)         প্রতিষ্ঠানের ধরণ (প্রাইভেট কোম্পানী/পাবলিক কোম্পানী) সিলেক্ট করতে হবে;

              (গ)         নামের ছাড়পত্রের জমার নম্বর এবং পত্রের নম্বর পূরণ করতে হবে।

              (ঘ)         নির্ধারিত ফরমসমূহ যথাযথভাবে পূরণ করতে হবে

              (ঙ)        মেমোরেন্ডাম অব এসোসিয়েশন  অন্তর্ভুক্ত করতে হবে;

              (চ)         আর্টিকেলস অব এসোসিয়েশন অন্তর্ভুক্ত করতে হবে;

              (ছ)         গড়অ এবং অড়অ এ অন্তর্ভুক্ত তথ্যসমূহ ভালভাবে দেখে চূড়ান্ত করতে হবে। 

ফিঃ

নামের ছাড়পত্রের ফিঃ

প্রতিটি প্রস্তাবিত নামের জন্য ফি ৬০০ টাকা।